সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে হারিয়েছে ভারতকে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন আনাই মগিনি।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল লাল-সুবজের দল।